, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনী নাশকতা রোধে সিলেট ও মৌলভীবাজারে ৩০৫ ভোটকেন্দ্রে মোতায়েন সাড়ে ১২ প্লাটুন বিজিবি বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণের অভিযোগ, হবিগঞ্জে হিন্দু যুবক গ্রেফতার সৌদি কফিলকে নিয়ে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জে নিজ গ্রামে প্রবাসী সিলেটে অপপ্রচার ও ভোট কেনার অভিযোগ বিএনপির সংবাদ সম্মেলন সুনামগঞ্জে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান জনগণের চৌকিদার হয়ে সেবা করতে চাই: সিলেটে জনসভায় ডা. শফিকুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান জামায়াত ক্ষমতায় এলে দেশ হবে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত: হবিগঞ্জে ডা. শফিকুর রহমান সংঘাতমুক্ত পরিবেশে আলোচনায় সিলেট ‘নতুন ধাঁচের নির্বাচন’ সিলেটে ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত, আজ সর্বোচ্চ জনসভার প্রত্যাশা

জনগণের চৌকিদার হয়ে সেবা করতে চাই: সিলেটে জনসভায় ডা. শফিকুর রহমান

দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের মালিক নয়, জনগণের চৌকিদার হয়ে সেবা করতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেটের সন্তান হিসেবে উপস্থিত জনতার উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের একবার সুযোগ দিন। আমরা শাসক হতে চাই না, আপনাদের চৌকিদার হয়ে দায়িত্ব পালন করতে চাই। দেশ হবে জনগণের, ক্ষমতা হবে জনগণের সেবার জন্য।”

বিগত ৫৪ বছরের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে জুলুম ও দুঃশাসনের রাজনীতি চলেছে। এ সময় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে জামায়াত কোনো প্রতিশোধের রাজনীতি করেনি। অন্যরা মামলা বাণিজ্যে জড়ালেও জামায়াত সেখান থেকে দূরে রয়েছে বলে দাবি করেন তিনি।

সিলেট অঞ্চলের প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সিলেটবাসী তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। এখনও বহু এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সুবিধা পৌঁছেনি। নদী দখল ও দূষণের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে এ অঞ্চল। মদ ও গাঁজার বিস্তার সামাজিক অবক্ষয় বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্ব পেলে চাঁদাবাজি ও ঘুষের রাজনীতি বন্ধ করা হবে। অফিস-আদালতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। দুর্নীতি বন্ধ হলেই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, গত ৫৪ বছরে দেশের বিপুল অর্থ লুটপাট হয়েছে। যারা জনগণের অর্থ আত্মসাৎ করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে বিচার হবে ন্যায়বিচারের ভিত্তিতে, প্রতিশোধের রাজনীতি নয়।

সিলেটকে প্রবাসী অধ্যুষিত এলাকা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, নামমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রবাসীদের ভোগান্তি কমছে না। ক্ষমতায় এলে সিলেটের বিমানবন্দরকে কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। জনসভা শেষে সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

জনপ্রিয়

নির্বাচনী নাশকতা রোধে সিলেট ও মৌলভীবাজারে ৩০৫ ভোটকেন্দ্রে মোতায়েন সাড়ে ১২ প্লাটুন বিজিবি

জনগণের চৌকিদার হয়ে সেবা করতে চাই: সিলেটে জনসভায় ডা. শফিকুর রহমান

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে