, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার আল-হিলাল থেকে করিন্থিয়ান্সে: নেইমারের সতীর্থ কাইও সিজারের নতুন ঠিকানা সিলেট-৩ : আলেমদের সতর্কবার্তা, মাওলানা রাজু বিষয়ে বাড়াবাড়ি নয় বড়লেখায় পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছিনতাই সিলেটে ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে বিএনপি কর্মীদের ফাঁড়ি ঘেরাও সিলেটে আমীরে জামায়াতের জনসভা ৭ ফেব্রুয়ারি: এসএমপি কমিশনারের নিরাপত্তা আশ্বাস সিলেটের হাওরে আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা পাওয়া লাশ নিখোঁজ লন্ডনপ্রবাসীর তরুণ ভোটে নির্ধারিত হতে পারে সিলেটের ছয় আসনের ভাগ্য সিলেটে সদরে রহস্যজনক অগ্নিকাণ্ড: হার্ডওয়্যার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা সিলেটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, নীরব প্রশাসন

গোয়ালাবাজার–খাদিমপুর সড়কে সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ, তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার–খাদিমপুর সড়কের পাশে এলজিইডির আওতাধীন সরকারি গাছ কোনো বৈধ অনুমোদন ছাড়াই অবৈধভাবে কর্তন ও অপসারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা ফজরুল আলম।

গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন, সড়ক বিভাগের কাজপ্রাপ্ত ঠিকাদার ও একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিকল্পিতভাবে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। এসব গাছ কাটার ক্ষেত্রে কোনো নিলাম প্রক্রিয়া, বন বিভাগের অনুমোদন কিংবা আইনানুগ সিদ্ধান্ত অনুসরণ করা হয়নি।

আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার একপর্যায়ে স্বীকার করেন যে, উক্ত গাছ কর্তনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন অবগত রয়েছেন। ঠিকাদার পক্ষ থেকে তখন বিষয়টি ভুল হিসেবে স্বীকার করে পরবর্তীতে সংশোধনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অবৈধ গাছ কর্তন বন্ধ হয়নি।

ফজরুল আলম জানান, তিনি বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯ এবং উপজেলা প্রশাসনকে অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের নীরবতায় সরকারি সম্পদ লুটপাটের আশঙ্কা বাড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা দ্রুত তদন্ত, গাছ কর্তন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন ও এলজিইডির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিরোনাম চী

জনপ্রিয়

সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার

গোয়ালাবাজার–খাদিমপুর সড়কে সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ, তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

প্রকাশের সময় : ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬