সিলেটের ফেঞ্চুগঞ্জের একজন নাগরিক বিশেষভাবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের আলেমদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাতে সিলেট-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজু সম্পর্কে কোনো অযথা মন্তব্য বা বাড়াবাড়ি না করা হয়।
তিনি বলেন, নির্বাচনকালীন একদিনের ভোট ও পরিস্থিতিতে কোনো আলেম বা প্রার্থীর এজেন্ট যেন একজন আলেমকে নিয়ে কটুক্তি বা অশালীন আচরণ না করে, তা নির্বাচন পরবর্তী সময়ে দীর্ঘায়িত নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, যারা মাওলানা রাজুর বিপক্ষে কাজ করছেন, তারা অধিকাংশই তার ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু বা সহযোদ্ধা। তাই একজন আলেমের বিরুদ্ধে অযথা মন্তব্য করা বা অপবাদ দেয়ার চেষ্টা করা অনুচিত।
নাগরিকের অনুরোধ, সবাই ইনসাফ বজায় রাখুন এবং জাহিলদের পক্ষ নিয়ে একজন আলেমের প্রতি উদাম অবস্থান না নিন।

নিজস্ব প্রতিবেদক 

















