সিলেট সদর উপজেলার খাদিম নগর দাসপাড়া বাজারে ভোরে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে মেসার্স আবিদ এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের রং ইলেকট্রিক এবং হার্ডওয়ারের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের স্বত্বাধিকারী আবিদ হোসেনকে বাজারের পাহাড়াদার মোটোফোনে জানালে তিনি তাৎক্ষণি দোকানে আসেন। দোকানে আগুনের আলামত দেখে স্থানীয়রা এটিকে পরিকল্পিত ঘটনা মনে করছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা ধরা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ৭টার দিকে তামাবিল মেইন রোড দাসপাড়া বাজারের এ ঘটনা সংঘটিত হয়
স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স আবিদ এন্টারপ্রাইজ হার্ডওয়্যার দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় কয়েকজন সন্দেহজনক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছিল। এ কারণে পরিকল্পিত অগ্নিসংযোগের ধারণা আরও জোরালো হয়েছে।
স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো কারণ নেই। এটি অত্যন্ত রহস্যজনক।
আবিদ হোসেন জানান, তিনি প্রায় ১৬ বছর ধরে ওই বাজারে ব্যবসা করে আসছেন। অগ্নিকাণ্ডের কারণে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভয়, আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাশ তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় তেমন কেউ হতাহত হয়নি। উক্ত দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। দোকান পুড়ে যাওয়ার সু নির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত এ ব্যাপারে আবিদ হোসেন থানায় একটি সাধারন জিডি করেন যার নং-৭৩ তাং ০২/০২/২৬। শাহপরাণ থানার এএসআই বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক 

















