, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার আল-হিলাল থেকে করিন্থিয়ান্সে: নেইমারের সতীর্থ কাইও সিজারের নতুন ঠিকানা সিলেট-৩ : আলেমদের সতর্কবার্তা, মাওলানা রাজু বিষয়ে বাড়াবাড়ি নয় বড়লেখায় পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছিনতাই সিলেটে ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে বিএনপি কর্মীদের ফাঁড়ি ঘেরাও সিলেটে আমীরে জামায়াতের জনসভা ৭ ফেব্রুয়ারি: এসএমপি কমিশনারের নিরাপত্তা আশ্বাস সিলেটের হাওরে আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা পাওয়া লাশ নিখোঁজ লন্ডনপ্রবাসীর তরুণ ভোটে নির্ধারিত হতে পারে সিলেটের ছয় আসনের ভাগ্য সিলেটে সদরে রহস্যজনক অগ্নিকাণ্ড: হার্ডওয়্যার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা সিলেটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, নীরব প্রশাসন

সিলেটে আমীরে জামায়াতের জনসভা ৭ ফেব্রুয়ারি: এসএমপি কমিশনারের নিরাপত্তা আশ্বাস

নির্বাচনী সফরে সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক  সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এ উপলক্ষে জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী। মঙ্গলবার দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ে সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন।

মতবিনিময় সভায় এসএমপি কমিশনার বলেন, আমীরে জামায়াতের নিরাপত্তা নিশ্চিত করা এবং আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপি কার্যকর ভূমিকা পালন করবে।

সিলেট মহানগর জামায়াতের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ।

মতবিনিময় শেষে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করতে ইতোমধ্যে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদের সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

জনপ্রিয়

সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার

সিলেটে আমীরে জামায়াতের জনসভা ৭ ফেব্রুয়ারি: এসএমপি কমিশনারের নিরাপত্তা আশ্বাস

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে