, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার আল-হিলাল থেকে করিন্থিয়ান্সে: নেইমারের সতীর্থ কাইও সিজারের নতুন ঠিকানা সিলেট-৩ : আলেমদের সতর্কবার্তা, মাওলানা রাজু বিষয়ে বাড়াবাড়ি নয় বড়লেখায় পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছিনতাই সিলেটে ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে বিএনপি কর্মীদের ফাঁড়ি ঘেরাও সিলেটে আমীরে জামায়াতের জনসভা ৭ ফেব্রুয়ারি: এসএমপি কমিশনারের নিরাপত্তা আশ্বাস সিলেটের হাওরে আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা পাওয়া লাশ নিখোঁজ লন্ডনপ্রবাসীর তরুণ ভোটে নির্ধারিত হতে পারে সিলেটের ছয় আসনের ভাগ্য সিলেটে সদরে রহস্যজনক অগ্নিকাণ্ড: হার্ডওয়্যার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা সিলেটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, নীরব প্রশাসন

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে রাতভর অভিযান, মিললো অস্ত্র ও গোলাবারুদ

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা থেকে রাতভর উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে।

অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুইনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকি স্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে রাতভর অভিযান, মিললো অস্ত্র ও গোলাবারুদ

প্রকাশের সময় : ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬