, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১৪ নেতাকর্মী বহিষ্কার সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবীর দিরাইয়ে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে হাওরে যুক্তরাজ্যপ্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় পিবিআই ও ডিবির তদন্ত শুরু মৌলভীবাজার ফুটপাতে লাড্ডু বিক্রি, চাঁদা না দেওয়ায় শিশুর ওপর নির্যাতন সিলেটে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন টিকিট-ভিসা থাকা সত্ত্বেও ভ্রমণ বন্ধ: ই-ভিসা সমস্যায় সিলেটে ১৪ যাত্রী বিপাকে সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার আল-হিলাল থেকে করিন্থিয়ান্সে: নেইমারের সতীর্থ কাইও সিজারের নতুন ঠিকানা সিলেট-৩ : আলেমদের সতর্কবার্তা, মাওলানা রাজু বিষয়ে বাড়াবাড়ি নয়

দিরাইয়ে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সত্যের সন্ধানে নির্ভীক জাতীয় দৈনিক যুগান্তর-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাইয়ে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুগান্তরের দিরাই পরিবারের সদস্যদের অংশগ্রহণে কেক কাটেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সঞ্জীব সরকার বলেন, যুগান্তর দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের বাস্তব চিত্র ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীতেও যুগান্তর সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সমাজে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তিনি জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, বিষ্ণুপদ দাস, সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশি দাস, রেজাউল করিম, সাংবাদিক মোশাহিদ আহমদ, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, রুকুনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর মোঃ আয়মান মিয়া, রাজিব দাস, জন সরকার, সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা দৈনিক যুগান্তরের ২৭ বছরের গৌরবময় পথচলা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামীতেও সত্য, ন্যায় ও মানুষের পক্ষে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

সুনামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১৪ নেতাকর্মী বহিষ্কার

দিরাইয়ে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে