, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১৪ নেতাকর্মী বহিষ্কার সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবীর দিরাইয়ে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে হাওরে যুক্তরাজ্যপ্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় পিবিআই ও ডিবির তদন্ত শুরু মৌলভীবাজার ফুটপাতে লাড্ডু বিক্রি, চাঁদা না দেওয়ায় শিশুর ওপর নির্যাতন সিলেটে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন টিকিট-ভিসা থাকা সত্ত্বেও ভ্রমণ বন্ধ: ই-ভিসা সমস্যায় সিলেটে ১৪ যাত্রী বিপাকে সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার আল-হিলাল থেকে করিন্থিয়ান্সে: নেইমারের সতীর্থ কাইও সিজারের নতুন ঠিকানা সিলেট-৩ : আলেমদের সতর্কবার্তা, মাওলানা রাজু বিষয়ে বাড়াবাড়ি নয়

সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবীর

বিএনপি ক্ষমতায় এলে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখার পাশাপাশি প্যাকেজের মাধ্যমে টিকিটের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে। এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা কোনো দলের বিষয় নয়, এটি দেশের সব প্রবাসীর দাবি।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির নেতারা জানান, সিলেট রুটটি পারিবারিক যোগাযোগ, চিকিৎসা সেবা, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরেরও দাবি জানান।

এর আগে, ফ্লাইটটি লাভজনক না হওয়ায় ১ মার্চ থেকে স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যুক্তরাজ্য বিএনপির সঙ্গে আলোচনার পর আপাতত ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এবং বিষয়টি পরবর্তী সরকারের নীতির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয়

সুনামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১৪ নেতাকর্মী বহিষ্কার

সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবীর

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে