, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত, আজ সর্বোচ্চ জনসভার প্রত্যাশা মৌলভীবাজারে জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর চা শ্রমিকদের ভোট নবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং নির্বাচন মানবে না ছাত্রশিবির: সিলেটে মাওলানা হাবিবুর রহমান ব্রাজিল থেকে ব্যালট বাক্সে বাংলাদেশ: প্রবাসীদের পোস্টাল ভোটে সক্রিয় অংশগ্রহণ সিলেটের ওসমানীনগরে পথচারী বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত সিলেটে ‘লন্ডনী কন্যা’ পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাৎ: প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ সিলেটে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ডিবির আব্দুর রহিম জিবান পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে: আরিফুল হক চৌধুরী ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম’ : সিলেটজুড়ে আলোচনায় জামায়াত আমীরের ব্যানার
হেলিকপ্টারযোগে আসছেন ডা. শফিকুর রহমান

সিলেটে ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত, আজ সর্বোচ্চ জনসভার প্রত্যাশা

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। আয়োজকদের দাবি, এটি সিলেটের রাজনৈতিক ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ জনসভা হতে যাচ্ছে।

দীর্ঘ চার দশকের স্মৃতি বিজড়িত সিলেট মহানগর এলাকায় ডা. শফিকুর রহমানের রাজনৈতিক পথচলার সূচনা। এখানেই তার ছাত্র রাজনীতি ও গণরাজনীতির হাতেখড়ি। ১৯৮১ সালে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের জিএস প্রার্থী ছিলেন। আশির দশকে ইসলামী ছাত্রশিবিরের নগর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে এক দশক সিলেট মহানগর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন ডা. শফিকুর রহমান। সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিরোধী আন্দোলন, টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন ও লংমার্চসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সামনের সারিতে নেতৃত্ব দেন। তার সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা গল্প এখন সিলেটবাসীর মুখে মুখে।

সিলেট জেলা ও মহানগর জামায়াত সূত্র জানায়, হবিগঞ্জ ও কুলাউড়ার জনসভা শেষে জোহরের নামাজের পর হেলিকপ্টারযোগে সিলেটে পৌঁছাবেন জামায়াত আমির। জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। অনেক ব্যানারে লেখা রয়েছে— “দাদু ইজ কামিং, আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ”।

ইতোমধ্যে আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে বালু ও পানি দিয়ে সমতল করা হয়েছে। শুক্রবার সকালে মাঠের প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। জনসভাকে কেন্দ্র করে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ৭ ফেব্রুয়ারির জনসভায় এ যাবৎকালের সর্বোচ্চ জনসমাগম হবে। এটি সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তিনি জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গণমাধ্যম ও সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন।

আয়োজকদের প্রত্যাশা, আজকের এই জনসভায় সাধারণ মানুষের ঢল নামবে এবং এটি জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে একটি নতুন মাত্রা যোগ করবে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে