, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে: আরিফুল হক চৌধুরী ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম’ : সিলেটজুড়ে আলোচনায় জামায়াত আমীরের ব্যানার বিএনপির বিদ্রোহে চাপে জমিয়ত, সিলেট-৫ এ ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে ১১ দলীয় প্রার্থী আবুল হাসান সিলেটে কিশোরদের কথাকাটাকাটি থেকে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ১৫ আওয়ামী লীগবিহীন নির্বাচন জমে না: ফেসবুক পোস্টে বিতর্কে সিলেট জেলা বিএনপি নেতা আকবর হোসাইন সিলেটে নিখোঁজের দুদিন পর প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ বহিস্কার প্রত্যাহার: বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন শফি আহমেদ চৌধুরী সুনামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১৪ নেতাকর্মী বহিষ্কার সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবীর দিরাইয়ে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আওয়ামী লীগবিহীন নির্বাচন জমে না: ফেসবুক পোস্টে বিতর্কে সিলেট জেলা বিএনপি নেতা আকবর হোসাইন

সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবর হোসাইনের ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন প্রয়োজন’—এমন মন্তব্যসহ একাধিক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) পৃথক সময়ে ফেসবুকে দেওয়া ওই পোস্টগুলোতে তিনি দাবি করেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন তেমন জমে উঠছে না। একতরফা নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা ও প্রতিযোগিতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার পোস্টের নিচে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ পক্ষে-বিপক্ষে মতামত দেন।

একটি পোস্টে আকবর হোসাইন লেখেন, *“আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।”*

অন্য আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, *“দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এসব দিয়ে রাজনীতি চলবে না।”*

এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে আকবর হোসাইন বলেন, তিনি কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেননি। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বিএনপি কখনোই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয়।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির বাইরে যারা রাজনীতি করছে, তারা সঠিক পথে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। একটি শক্তিশালী সরকার ও শক্তিশালী বিরোধী দল ছাড়া কার্যকর গণতন্ত্র সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আকবর হোসাইন জানান, তার বক্তব্যের মূল অর্থ ছিল—আওয়ামী লীগের শাসনামলে যারা অপরাধ, দুর্নীতি বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, তাদের বিচার নিশ্চিত করে সাধারণ কর্মী ও সমর্থকদের রাজনৈতিক পুনঃঅন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে: আরিফুল হক চৌধুরী

আওয়ামী লীগবিহীন নির্বাচন জমে না: ফেসবুক পোস্টে বিতর্কে সিলেট জেলা বিএনপি নেতা আকবর হোসাইন

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে