, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে: আরিফুল হক চৌধুরী ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম’ : সিলেটজুড়ে আলোচনায় জামায়াত আমীরের ব্যানার বিএনপির বিদ্রোহে চাপে জমিয়ত, সিলেট-৫ এ ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে ১১ দলীয় প্রার্থী আবুল হাসান সিলেটে কিশোরদের কথাকাটাকাটি থেকে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ১৫ আওয়ামী লীগবিহীন নির্বাচন জমে না: ফেসবুক পোস্টে বিতর্কে সিলেট জেলা বিএনপি নেতা আকবর হোসাইন সিলেটে নিখোঁজের দুদিন পর প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ বহিস্কার প্রত্যাহার: বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন শফি আহমেদ চৌধুরী সুনামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১৪ নেতাকর্মী বহিষ্কার সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবীর দিরাইয়ে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বহিস্কার প্রত্যাহার: বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন শফি আহমেদ চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শফি আহমেদ চৌধুরীকে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির নিজস্ব প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শফি আহমেদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওই বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়।

দলীয় সূত্র জানায়, শফি আহমেদ চৌধুরীর বহিস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত বিএনপির চলমান সাংগঠনিক শুদ্ধি ও পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই দিনে প্রকাশিত আরও দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা, ময়মনসিংহ, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকর্মীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।

বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংগঠিত রাখতে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে: আরিফুল হক চৌধুরী

বহিস্কার প্রত্যাহার: বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন শফি আহমেদ চৌধুরী

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে