সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী–এর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে পরাজিত করেন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, আমার জয়টা একটি নামের ওপর দাঁড়িয়ে সেটি হচ্ছে এম ইলিয়াস আলী, আমার স্বামী। তিনি ১৩ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ। এই এলাকার মানুষের কাছে ইলিয়াস আলী শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি আবেগের নাম; উন্নয়নের প্রতীক এবং মানুষের আস্থার জায়গা।
তিনি আরও বলেন, ভালোবাসা, বিশ্বাস ও উন্নয়ন এই তিনটি বিষয় তাঁর সঙ্গে গভীরভাবে মিশে আছে। মানুষ আজও তাঁকে হৃদয়ে ধারণ করে রেখেছে। তাঁর পথ অনুসরণ করেই আমি রাজনীতিতে এসেছি। এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের রাজনীতি এগিয়ে নিতে চাই। জনগণের যে আস্থা ও ভালোবাসা পেয়েছি, তার যথাযথ প্রতিদান দিতে চাই।
সিলেট-২ আসনে এই ফলাফলকে স্থানীয়ভাবে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 


















