, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমার জয়টা একটি নামের ওপর দাঁড়িয়ে, সেটি হচ্ছে এম ইলিয়াস আলী : লুনা সিলেট ৬: বিজয়ের পর ভোটারদের ধন্যবাদ জানালেন এমরান আহমদ চৌধুরী সিলেটে ভূমিধস জয়ের পর নজর এখন মন্ত্রিসভায় : কারা পাচ্ছেন ডাক? মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে মুফতি আবুল হাসান সিলেটে ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, ১৯টির মধ্যে ১৮ আসনে বিজয় সারাদেশে বিএনপির ভূমিধস বিজয়: মুন্সিপাড়ায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কমিশনার থেকে সংসদ: এক রাজনীতির পূর্ণতা সিলেটে ৪৮.১৫ শতাংশ ভোটগ্রহণ, এখনও বাকি পোস্টাল ব্যালটের হিসাব নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, প্রবাসীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে মুফতি আবুল হাসান

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন মুফতি মোহাম্মদ আবুল হাসান। ৫৯ বছর বয়সী এই এমপির পেশা ইমাম ও খতিব। পাশাপাশি শিক্ষকও। এলাকায় বেশ সুনাম রয়েছে ইসলামী বক্তা হিসেবে। প্রতিদিনের মতো আজও তিনি ইমামের দায়িত্ব পালন করেছেন ওই মসজিদে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আবুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো.সারওয়ার আলম।

নির্বাচনে মোহাম্মদ আবুল হাসান দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। আসনটিতে আবুল হাসান ৯ হাজার ৫৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

জানা যায়, মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ ও মোছাম্মাৎ আছারুন বিবি দম্পতির ছেলে। তাঁর জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। মোহাম্মদ আবুল হাসান সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ১৯৯৩ সালে তিনি শিক্ষকতায় যোগ দেন। বর্তমানে তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

২০০০ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি নিজেই।

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুফতি আবুল হাসান বলেন, আল্লাহর রাসূল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। আমরা তো ওই রাসূলের উত্তরসূরি বা উম্মত। সেই হিসাবে এইটা আল্লাহর রাসূলে মিম্বরও ইমামতি করছেন, দেশ পরিচালনা করেছেন। ঠিক তেমনিভাবে মসজিদের মিম্বর থেকে আলহামদুলিল্লাহ এখন সংসদ ভবন পর্যন্ত পৌঁছায়েছেন দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।

একপ্রশ্নের জাবাবে তিনি বলেন,আমার পরিকল্পনা হলো জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মুখে হাসি ফুটানি। যে যে সেক্টরে আমরা পিছিয়ে রয়েছি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগুলো থেকে কিভাবে বের হয়ে এগিয়ে যাওয়া যায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

আমার জয়টা একটি নামের ওপর দাঁড়িয়ে, সেটি হচ্ছে এম ইলিয়াস আলী : লুনা

মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে মুফতি আবুল হাসান

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে