ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সিলেটে জেলার ছয়টি সংসদীয় আসনে ৪৮ দশমিক ১৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে পোস্টাল ব্যালট পেপার যোগ হলে এই সংখ্যা পরিবর্তন হয়ে আরও কিছুটা বাড়বে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৪ টায় ভোটগ্রহণ শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী গড়ে সিলেট জেলায় ৪৮ দশমিক ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। পোস্টাল ব্যালটের হিসাব যুক্ত হলে চূড়ান্ত টার্নআউট সামান্য বৃদ্ধি পেতে পারে।
সিলেট জেলায় মোট ভোটার রয়েছেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২ জন।
এ জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছেন। ভোট শুরুর পর থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ধীরে ধীরে ভোটাররা কেন্দ্রে আসছেন। কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। আর বেশ কয়েকটিতে ভোটার উপস্থিতি অনেক কম ছিল।

নিজস্ব প্রতিবেদক 


















