, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ৪৮.১৫ শতাংশ ভোটগ্রহণ, এখনও বাকি পোস্টাল ব্যালটের হিসাব নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, প্রবাসীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে জাল ভোট দিতে গিয়ে ৩ জন আটক হবিগঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ৭ কিশোর আটক মৌলভীবাজারে নির্বাচনী সময় নগদ অর্থসহ বিএনপি কর্মী আটক চায়ের দেশে ভোটের আমেজ, নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ হবিগঞ্জ ৪: নিজের ভোট নিজেই পাচ্ছেন না আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী সিলেটের বালাগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তাকে বিএনপি কর্মীদের মারধর সিলেটের গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় দাঁড়িপাল্লার ২ কর্মী আহত সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩

চায়ের দেশে ভোটের আমেজ, নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ

চায়ের দেশ সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই বইছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে ভোটগ্রহণ শুরুর পর থেকেই নগর থেকে প্রত্যন্ত অঞ্চল—সবখানেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এবার বিশেষভাবে চোখে পড়েছে নারী ভোটারদের অংশগ্রহণ। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিতে দেখা যায় নারীদের।

নগরের ব্লু বার্ড স্কুল, ক্বীন ব্রিজ সংলগ্ন শারদা হল, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক নারী ভোটার ফজরের নামাজের পরপরই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। কেউ কেউ দিনের ভিড় ও সম্ভাব্য গরম এড়াতে সকালেই ভোট দেন।

সরকারি মহিলা কলেজ কেন্দ্রের কয়েকজন নারী ভোটার জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পেরে তারা স্বস্তি বোধ করছেন। তাদের ভাষ্য, “উৎসবের মতো পরিবেশে ভোট দিতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা।”

আঞ্চলিক নির্বাচন কমিশন সিলেট সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলায় ১৯টি সংসদীয় আসনে মোট ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৮৪ লাখ ৪৫ হাজার ৭১২ জন, যার মধ্যে নারী ভোটার ৪১ লাখ ৩৩ হাজার ৪৭৫ জন। বিশাল এ ভোটারসংখ্যার মধ্যে নারীদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী পরিবেশে আলাদা মাত্রা যোগ করেছে।

নিরাপত্তা নিশ্চিতে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে। সিলেট-১ আসনের ২১৫টি কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থীরা তাদের এজেন্ট দিতে পেরেছেন এবং ভোটাররা কোনো বাধা ছাড়াই কেন্দ্রে আসতে পারছেন।

সব মিলিয়ে সিলেটজুড়ে বিরাজ করছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকাস্টিংয়ের হার আরও বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নারী ভোটারদের প্রাণবন্ত অংশগ্রহণে চায়ের দেশে এবার যেন সত্যিই জমে উঠেছে ভোটের উৎসব।

জনপ্রিয়

সিলেটে ৪৮.১৫ শতাংশ ভোটগ্রহণ, এখনও বাকি পোস্টাল ব্যালটের হিসাব

চায়ের দেশে ভোটের আমেজ, নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে