, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় দাঁড়িপাল্লার ২ কর্মী আহত সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩ হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কারাদণ্ড মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ এক লাইনেই জামায়াতের বাজিমাত: সিলেটজুড়ে ভাইরাল ‘ইবার দিলাইতাম’ ফেস্টুন মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে বডি অন ক্যামেরা আপনার ভোটেই রচিত হবে গৌরবময় বাংলাদেশের ইতিহাস: প্রধান উপদেষ্টা সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটের ৬টি আসনে প্রচারণা শেষ: নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় প্রার্থীরা নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩

সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশ করার সময় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এই ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় লোকজন জানায়, ওই ৩ যুবক প্রথমে নিজেদের আনসার সদস্য বলে পরিচয় দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা জেরা করলে তারা পর্যবেক্ষক বলে জানায়।

তবে তাদের গলায় ঝুলানো কার্ডে রিটার্নিং কর্মকর্তার সিল-স্বাক্ষর না থাকায় সন্দেহ হয়। পরে উপস্থিত এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানায়, ‘পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের সময় এলাকাবাসী ৩ যুবককে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় দাঁড়িপাল্লার ২ কর্মী আহত

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে