, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ এক লাইনেই জামায়াতের বাজিমাত: সিলেটজুড়ে ভাইরাল ‘ইবার দিলাইতাম’ ফেস্টুন মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে বডি অন ক্যামেরা আপনার ভোটেই রচিত হবে গৌরবময় বাংলাদেশের ইতিহাস: প্রধান উপদেষ্টা সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটের ৬টি আসনে প্রচারণা শেষ: নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় প্রার্থীরা নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্বনাথে হাজার হাজার মানুষের চোখের জলে সুহেল চৌধুরীকে চিরবিদায় নির্বাচন ঘিরে সিলেটে ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার, পরিস্থিতি শান্ত: র‍্যাব-৯ সিলেটে নির্বাচনী দায়িত্বে ব্যস্ত সাংবাদিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত

নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার বলেছেন, সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য সুস্থ বিনোদনের প্রয়োজন রয়েছে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা সুস্থ বিনোদনেরই গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, আমাদের সামনে শিশু শিক্ষার্থীদের সংগীত ও নৃত্য পরিবেশনা সত্যিই প্রশংসনীয়। ক্রীড়া, সংস্কৃতি ও মানসম্মত লেখাপড়ায় নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়। তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই কামনা করি।

মঙ্গলবার নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার।

একাডেমি প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষিকা আল-রিনাদ তন্নী ও জান্নাতুন মাওয়া রিচির যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা এডভোকেট আবুল হাসনাত, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ এবং শিক্ষিকা মুহসিনা খাতুন রুমি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জনপ্রিয়

মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ

নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে