, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ এক লাইনেই জামায়াতের বাজিমাত: সিলেটজুড়ে ভাইরাল ‘ইবার দিলাইতাম’ ফেস্টুন মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে বডি অন ক্যামেরা আপনার ভোটেই রচিত হবে গৌরবময় বাংলাদেশের ইতিহাস: প্রধান উপদেষ্টা সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটের ৬টি আসনে প্রচারণা শেষ: নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় প্রার্থীরা নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্বনাথে হাজার হাজার মানুষের চোখের জলে সুহেল চৌধুরীকে চিরবিদায় নির্বাচন ঘিরে সিলেটে ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার, পরিস্থিতি শান্ত: র‍্যাব-৯ সিলেটে নির্বাচনী দায়িত্বে ব্যস্ত সাংবাদিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত

নির্বাচন ঘিরে সিলেটে ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার, পরিস্থিতি শান্ত: র‍্যাব-৯

সিলেটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরের লামাবাজার এলাকায় মদনমোহন কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। র‍্যাব-৯ অধিনায়ক বলেন, নির্বাচন সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই।

তিনি জানান, নির্বাচনকে ঘিরে সহিংসতা, নাশকতা ও ভয়ভীতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে, যার ফলে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি। কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন র‍্যাবের এই কর্মকর্তা।

এ ছাড়া অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান র‍্যাব-৯ অধিনায়ক। তিনি বলেন, সিলেট জেলার প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে র‍্যাব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে।

গুজব ও অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমও নিবিড় নজরদারিতে রাখা হয়েছে উল্লেখ করে তাজমিনুর রহমান বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ভোটারদের পাশে থাকবে।

জনপ্রিয়

মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ

নির্বাচন ঘিরে সিলেটে ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার, পরিস্থিতি শান্ত: র‍্যাব-৯

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে