, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ এক লাইনেই জামায়াতের বাজিমাত: সিলেটজুড়ে ভাইরাল ‘ইবার দিলাইতাম’ ফেস্টুন মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে বডি অন ক্যামেরা আপনার ভোটেই রচিত হবে গৌরবময় বাংলাদেশের ইতিহাস: প্রধান উপদেষ্টা সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটের ৬টি আসনে প্রচারণা শেষ: নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় প্রার্থীরা নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্বনাথে হাজার হাজার মানুষের চোখের জলে সুহেল চৌধুরীকে চিরবিদায় নির্বাচন ঘিরে সিলেটে ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার, পরিস্থিতি শান্ত: র‍্যাব-৯ সিলেটে নির্বাচনী দায়িত্বে ব্যস্ত সাংবাদিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত

মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। হামলার সময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা এবং বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর জুড়ী বাজারসংলগ্ন বাসার সামনে এসব ঘটনা ঘটে।

হামলায় আহত তারেক রহমান জানান, সংঘর্ষের সময় ছুরি দিয়ে দুইজনকে আঘাত করা হয়। এছাড়া তাদের কয়েকজন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।
অপরদিকে, জুড়ী বাজারে নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে সংঘর্ষে আরও তিনজন আহত হন। আহত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান অভিযোগ করে বলেন, “নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলায় আমি নিজেও আহত হয়েছি।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় গিয়ে টাকা বিতরণের চেষ্টা করলে তার নেতাকর্মীরা বাধা দেয়। তিনি আরও দাবি করেন, পরে কয়েকজন তার বাসার সামনে হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন বলে জানান।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর বলেন, ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরিদর্শনের পর বিস্তারিত জানাতে পারব।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে