সিলেটের গোয়াইনঘাটে বুধবার রাত ১০টার দিকে বিএনপি সমর্থকদের হামলায় দুই দাঁড়িপাল্লার কর্মী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন চিতামইন গ্রামের নূর আহমদ (সাদ্দাম) ও কালিমুল্লাহ মাহফুজ। তারা কোওরবাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের মধ্যখানে পৌঁছামাত্র পূর্ব দিক থেকে আসা বিএনপি সমর্থক তাজিদ আলী, জাহেদ, ফখরুলসহ প্রায় ১০–১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ ঘটনা তদন্ত করছে।

গোয়াইনঘাট প্রতিনিধি 


















