, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ৪৮.১৫ শতাংশ ভোটগ্রহণ, এখনও বাকি পোস্টাল ব্যালটের হিসাব নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, প্রবাসীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে জাল ভোট দিতে গিয়ে ৩ জন আটক হবিগঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ৭ কিশোর আটক মৌলভীবাজারে নির্বাচনী সময় নগদ অর্থসহ বিএনপি কর্মী আটক চায়ের দেশে ভোটের আমেজ, নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ হবিগঞ্জ ৪: নিজের ভোট নিজেই পাচ্ছেন না আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী সিলেটের বালাগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তাকে বিএনপি কর্মীদের মারধর সিলেটের গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় দাঁড়িপাল্লার ২ কর্মী আহত সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩

সিলেটের বালাগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তাকে বিএনপি কর্মীদের মারধর

প্রার্থীর এজেন্টের কেন্দ্রে প্রবেশ করাকে ঘিরে সিলেটের বালাগঞ্জ উপজেলায় কেন্দ্রের ভেতরেই এক প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোট কেন্দ্রের ভেতরে যান। এ খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান।

রাতের বেলা ওই এজেন্ট কেন কেন্দ্রে ঢুকলেন, এ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বিএনপির উত্তেজিত কিছু কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।

রাত একটার দিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, মহিশাষী ভোট কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিক সেখানে যাচ্ছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম জানান, প্রিসাইডিং কর্মকর্তা কেন প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিলেন, সেজন্য তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাতের বেলা কেন্দ্রের ভেতরে যাওয়ার কারও সুযোগ নেই। অন্যদিকে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।

জনপ্রিয়

সিলেটে ৪৮.১৫ শতাংশ ভোটগ্রহণ, এখনও বাকি পোস্টাল ব্যালটের হিসাব

সিলেটের বালাগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তাকে বিএনপি কর্মীদের মারধর

প্রকাশের সময় : ২২ ঘন্টা আগে