, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমার জয়টা একটি নামের ওপর দাঁড়িয়ে, সেটি হচ্ছে এম ইলিয়াস আলী : লুনা সিলেট ৬: বিজয়ের পর ভোটারদের ধন্যবাদ জানালেন এমরান আহমদ চৌধুরী সিলেটে ভূমিধস জয়ের পর নজর এখন মন্ত্রিসভায় : কারা পাচ্ছেন ডাক? মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে মুফতি আবুল হাসান সিলেটে ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, ১৯টির মধ্যে ১৮ আসনে বিজয় সারাদেশে বিএনপির ভূমিধস বিজয়: মুন্সিপাড়ায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কমিশনার থেকে সংসদ: এক রাজনীতির পূর্ণতা সিলেটে ৪৮.১৫ শতাংশ ভোটগ্রহণ, এখনও বাকি পোস্টাল ব্যালটের হিসাব নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, প্রবাসীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সিলেটে ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন–এর বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) এর কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই নিয়মে সিলেট জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনই জামানত হারিয়েছেন।

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর)

মোট ভোট: ৩,২৫,৫৩৯
জামানত রক্ষার ন্যূনতম ভোট: ৪০,৬৯২
এই আসনে ছয়জন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পেয়ে জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের আকমল হোসেন, বাসদের প্রণব জ্যোতি পাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর)

মোট ভোট: ১,৬৪,৫০৭
জামানত রক্ষার ন্যূনতম ভোট: ২০,৫৬৩
এ আসনে তিনজন প্রার্থী নির্ধারিত ভোটের নিচে পেয়ে জামানত হারিয়েছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন এবং গণফোরামের মো. মজিবুল হক।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ)

মোট ভোট: ২,০৪,৬৪৭
জামানত রক্ষার ন্যূনতম ভোট: ২৫,৫৮১
এ আসনে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর ও মোস্তাকিম রাজা চৌধুরী, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর)

মোট ভোট: ২,৭০,৫৬৫
জামানত রক্ষার ন্যূনতম ভোট: ৩৩,৮২১
এ আসনে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান।

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট)

মোট ভোট: ২,১১,৫১৮
জামানত রক্ষার ন্যূনতম ভোট: ২৬,৪৩৯
চারজন প্রার্থীর মধ্যে একমাত্র বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন নির্ধারিত ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন।

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার)

মোট ভোট: ২,৪৩,৬৯৬
জামানত রক্ষার ন্যূনতম ভোট: ৩০,৪৬২
এই আসনে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জনপ্রিয়

আমার জয়টা একটি নামের ওপর দাঁড়িয়ে, সেটি হচ্ছে এম ইলিয়াস আলী : লুনা

সিলেটে ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে