, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন আপস করে মুক্তি চান না ইমরান খান এমসি কলেজে দারুল কিরাত স্থগিত, প্রশাসনের উদ্যোগে শুরু কোরআন প্রশিক্ষণ মন্ত্রীত্বের গৌরব নয়, মায়ের দোয়াই বড়: প্রথম রোজায় হৃদয়ছোঁয়া মুহূর্ত জানুয়ারিতে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন বৈরিতা নয়, ঐক্যই শক্তি: সিলেটে এসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অঙ্গীকার সিলেটে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক এমসি কলেজ ছাত্রাবাসে কোরআন প্রশিক্ষণ কোর্স ঘিরে বিতর্ক: শিবিরকে নিয়ে তালামীযের মিথ্যাচার শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ নাজেহাল সিলেটবাসী: সিন্ডিকেটের দাপটে রমজানের বাজার অস্থির

শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার।

সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচনের লক্ষ্যে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মুজাহিদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

জনপ্রিয়

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে