, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন আপস করে মুক্তি চান না ইমরান খান এমসি কলেজে দারুল কিরাত স্থগিত, প্রশাসনের উদ্যোগে শুরু কোরআন প্রশিক্ষণ মন্ত্রীত্বের গৌরব নয়, মায়ের দোয়াই বড়: প্রথম রোজায় হৃদয়ছোঁয়া মুহূর্ত জানুয়ারিতে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন বৈরিতা নয়, ঐক্যই শক্তি: সিলেটে এসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অঙ্গীকার সিলেটে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক এমসি কলেজ ছাত্রাবাসে কোরআন প্রশিক্ষণ কোর্স ঘিরে বিতর্ক: শিবিরকে নিয়ে তালামীযের মিথ্যাচার শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ নাজেহাল সিলেটবাসী: সিন্ডিকেটের দাপটে রমজানের বাজার অস্থির

বৈরিতা নয়, ঐক্যই শক্তি: সিলেটে এসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অঙ্গীকার

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কারো প্রতি বৈরি মনোভাব নয়—সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চান তিনি।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো সিলেটে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এটি সিলেটবাসীর জন্য একটি উপহার।

তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা অনেক। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমার হাতে অনেক কাজ, কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর দেখতে দেখতে চলে যাবে। তাই এখন থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে, যোগ করেন তিনি।

মন্ত্রী জানান, প্রথম রোজায় সিলেট এসে তিনি হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারত করবেন। দিনটি তিনি পরিবারের সঙ্গে কাটাবেন এবং পরদিন নিজ নির্বাচনী এলাকায় যাবেন বলে জানান।

জনপ্রিয়

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

বৈরিতা নয়, ঐক্যই শক্তি: সিলেটে এসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অঙ্গীকার

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে