, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন আপস করে মুক্তি চান না ইমরান খান এমসি কলেজে দারুল কিরাত স্থগিত, প্রশাসনের উদ্যোগে শুরু কোরআন প্রশিক্ষণ মন্ত্রীত্বের গৌরব নয়, মায়ের দোয়াই বড়: প্রথম রোজায় হৃদয়ছোঁয়া মুহূর্ত জানুয়ারিতে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন বৈরিতা নয়, ঐক্যই শক্তি: সিলেটে এসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অঙ্গীকার সিলেটে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক এমসি কলেজ ছাত্রাবাসে কোরআন প্রশিক্ষণ কোর্স ঘিরে বিতর্ক: শিবিরকে নিয়ে তালামীযের মিথ্যাচার শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ নাজেহাল সিলেটবাসী: সিন্ডিকেটের দাপটে রমজানের বাজার অস্থির

এমসি কলেজে দারুল কিরাত স্থগিত, প্রশাসনের উদ্যোগে শুরু কোরআন প্রশিক্ষণ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ক্যাম্পাসে দারুল কিরাত কার্যক্রম ঘিরে সাম্প্রতিক আলোচনার পর নতুন সিদ্ধান্ত এসেছে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এর উদ্যোগে পরিচালিত দারুল কিরাত বন্ধ করার বিষয়টি নিয়ে আলোচনা চললেও, সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে কলেজ প্রশাসন কোনো পক্ষকেই আলাদাভাবে আয়োজনের অনুমতি দেয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষই কোরআন শিক্ষার কার্যক্রম চালু রাখতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে কলেজ প্রশাসন সব পক্ষের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে প্রশাসন নিজ উদ্যোগে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

কলেজ প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রেখে কোরআন শিক্ষার আয়োজন চালু রাখা একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। ধর্মীয় শিক্ষা ও নৈতিক চর্চার সুযোগ অব্যাহত থাকায় শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, কোরআন শিক্ষার আয়োজন সবসময়ই প্রশংসনীয়। তবে তা যেন সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয় এটাই সবার প্রত্যাশা।

জনপ্রিয়

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

এমসি কলেজে দারুল কিরাত স্থগিত, প্রশাসনের উদ্যোগে শুরু কোরআন প্রশিক্ষণ

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে