, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিএনপির বিজয় ও হুমায়ুন কবিরের উপদেষ্টা পদপ্রাপ্তিতে ওসমানীনগরে আনন্দ উৎসব সিলেটে সৈয়দ সদাইশাহ মাজার মসজিদ এর ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে : মো. কাইছার আলম রমজানে সিলেটে মাংসের দাম নির্ধারণ, অতিরিক্ত নিলে কঠোর ব্যবস্থা সিলেটে গুলি করার নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের তথ্য না দেওয়ায় ডিসিকে শোকজ সুনামগঞ্জে আন্ত:ফসল চাষ করে সফল হচ্ছেন প্রান্তিক কৃষকরা কালনীর তীরে ধলের মেলা: ভাটির জনপদের প্রাণের উৎসব সিলেটের মুক্তাদিরের ঝুলিতে ৩ মন্ত্রণালয়, আরিফের হাতে ২টির দায়িত্ব সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী নিহত ​হাওর রক্ষায় স্বচ্ছতা চাই: সুনামগঞ্জে জোরালো প্রতিবাদ

রমজানে সিলেটে মাংসের দাম নির্ধারণ, অতিরিক্ত নিলে কঠোর ব্যবস্থা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাংসের মূল্য নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন। সম্প্রতি (৯ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

সভায় জানানো হয়, রমজান মাসে প্রতিকেজি গরুর মাংস ৭৫০ টাকা, মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ টাকা, ছাগল ও ভেড়ার মাংস ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সোনালী মুরগি প্রতি কেজি ৩১০ টাকা এবং পোল্ট্রি মুরগি ১৭০ টাকা দরে বিক্রি করতে হবে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং ভোক্তাদের নির্ধারিত দামের তালিকা অনুসরণ করে কেনাকাটার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রমজানে সিলেটে মাংসের দাম নির্ধারণ, অতিরিক্ত নিলে কঠোর ব্যবস্থা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে