পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মো. কাইছার আলম বলেছেন, কুশিয়ারা নদী তীরবর্তী সৈয়দ সদাইশাহ মাজার মসজিদ এর ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নদী তীরবর্তী এলাকার মানুষের সম্পদ বাঁচাতে ও জনজীবন স্বাভাবিক রাখতে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন ঠেকাতে নিরলসভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, আমাদেরকে প্রকৃতি ধ্বংস না করে যেমন: অবৈধভাবে নদী খনন, নদী তীরবর্তী এলাকার গাছ-গাছালি কেটে উজাড় করা বন্ধ করতে হবে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের সকলকে বেশি করে গাছ লাগাতে হবে, প্রকৃতির সাথে আমাদের বন্ধুভাবাপন্ন সম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি বুধবার ১৮ ফেব্রুয়ারী সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধিন শরীফগঞ্জ ইউনিয়নের ফনাইরচক গ্রামস্থিত সৈয়দ সদাইশাহ মাজার মসজিদ ও এর আশপাশ এলাকায় অবস্থিত কুশিয়ারা নদী তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে উপস্থিত এলাকাবাসীর প্রতি উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসাইন খান, উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাশ, পানি উন্নয়ন বোর্ড সিলেট এর ঠিকাদার এসোসিয়েশন এর সভাপতি কামরুল হাসান চৌধুরী শাহীন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 

















