, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই আজ মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি সিলেট নগরের বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮ ভ্যান জব্দ দক্ষিণ সুরমা এখন যানজটের নগরী: সংস্কার কাজে স্থবির জনজীবন ২২ বছর দায়িত্ব থেকে অব্যাহতি নেন মোতাওল্লী মিছবাহ উদ্দিন: ভার্থখলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সংবর্ধনা সিলেটে জামায়াতের পক্ষে বক্তব্যের অভিযোগে ২০ বছরের ইমাম চাকরিচ্যুত সুনামগঞ্জে শিশির মনিরের আসনে গণভোটে ‘না’ জয়ী সিলেটে ভাবির সঙ্গে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা

আজ মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও সাটডাউন চলাকালে লাইন সচল হিসেবে গণ্য হবে এবং কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয়

সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

আজ মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে