সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তারের পর, তার স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে যায়।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী সাজ্জাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেপ্তার করে তাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসার পথে হোসেনপুর গ্রামে পৌঁছালে আসামির স্বজন ও স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ির গতিরোধ করে।
এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায় এবং আসামী সাজ্জাদ মিয়াকে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে হামলাকারীরা দ্রুত আসামিকে নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিরাই প্রতিনিধি 

















