, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই আজ মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি সিলেট নগরের বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮ ভ্যান জব্দ দক্ষিণ সুরমা এখন যানজটের নগরী: সংস্কার কাজে স্থবির জনজীবন ২২ বছর দায়িত্ব থেকে অব্যাহতি নেন মোতাওল্লী মিছবাহ উদ্দিন: ভার্থখলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সংবর্ধনা সিলেটে জামায়াতের পক্ষে বক্তব্যের অভিযোগে ২০ বছরের ইমাম চাকরিচ্যুত সুনামগঞ্জে শিশির মনিরের আসনে গণভোটে ‘না’ জয়ী সিলেটে ভাবির সঙ্গে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা

সিলেট নগরের বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮ ভ্যান জব্দ

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে পণ্য বিক্রির অভিযোগে ১৯ জন হকারকে আটক করেছে পুলিশ। এ সময় ১৮টি ভ্যান জব্দ করা হয়।

রবিবার রাতে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে বন্দরবাজার এলাকার বিভিন্ন সড়কে ফের সবজি ও অন্যান্য পণ্য নিয়ে ভ্যান বসিয়ে ফুটপাত ও সড়ক দখল শুরু করেন হকাররা। এতে যান চলাচল ও পথচারীদের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ নগরের হেডপোস্ট অফিস সড়ক, সিটি গেইট সড়ক, জেলা পরিষদ সড়ক, করিমউল্লাহ পেপার পয়েন্ট এবং হাসান মার্কেটের সামনে অভিযান চালায়। অভিযানে ১৯ জন হকারকে আটক করা হয় এবং ১৮টি ভ্যান জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিলেট কোতোয়ালি থানা হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

সিলেট নগরের বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮ ভ্যান জব্দ

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে