, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই আজ মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি সিলেট নগরের বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮ ভ্যান জব্দ দক্ষিণ সুরমা এখন যানজটের নগরী: সংস্কার কাজে স্থবির জনজীবন ২২ বছর দায়িত্ব থেকে অব্যাহতি নেন মোতাওল্লী মিছবাহ উদ্দিন: ভার্থখলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সংবর্ধনা সিলেটে জামায়াতের পক্ষে বক্তব্যের অভিযোগে ২০ বছরের ইমাম চাকরিচ্যুত সুনামগঞ্জে শিশির মনিরের আসনে গণভোটে ‘না’ জয়ী সিলেটে ভাবির সঙ্গে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা

সিলেটে জামায়াতের পক্ষে বক্তব্যের অভিযোগে ২০ বছরের ইমাম চাকরিচ্যুত

সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী–এর নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে এক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাফিজ মাসুম আহমদ। সম্প্রতি তিনি কোম্পানীগঞ্জ এলাকায় এক বক্তব্যে জামায়াতে ইসলামীর পক্ষ সমর্থন করেছেন এমন অভিযোগে মসজিদ কমিটির সভাপতি আকস্মিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এক পক্ষের দাবি, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ইমামকে অপসারণ করা হয়েছে; অন্যদিকে মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিত বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

সিলেটে জামায়াতের পক্ষে বক্তব্যের অভিযোগে ২০ বছরের ইমাম চাকরিচ্যুত

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে