, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিএনপির বিজয় ও হুমায়ুন কবিরের উপদেষ্টা পদপ্রাপ্তিতে ওসমানীনগরে আনন্দ উৎসব সিলেটে সৈয়দ সদাইশাহ মাজার মসজিদ এর ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে : মো. কাইছার আলম রমজানে সিলেটে মাংসের দাম নির্ধারণ, অতিরিক্ত নিলে কঠোর ব্যবস্থা সিলেটে গুলি করার নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের তথ্য না দেওয়ায় ডিসিকে শোকজ সুনামগঞ্জে আন্ত:ফসল চাষ করে সফল হচ্ছেন প্রান্তিক কৃষকরা কালনীর তীরে ধলের মেলা: ভাটির জনপদের প্রাণের উৎসব সিলেটের মুক্তাদিরের ঝুলিতে ৩ মন্ত্রণালয়, আরিফের হাতে ২টির দায়িত্ব সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী নিহত ​হাওর রক্ষায় স্বচ্ছতা চাই: সুনামগঞ্জে জোরালো প্রতিবাদ

মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা বেশী, প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তিনি বলেন, কাজ করতে হলে আমাদেরকে টীম ওয়াইজ কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সাথে কাজ করলে আমরা সফল হবো। তিনি আরও বলেন, কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, ইশতেহারকে সামনে রাখবো আমরা।

গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ বুধবার শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ে প্রথম কর্ম দিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, বিগত ১ বছরে কি কি কাজ হয়েছে সেটা দেখে বুঝতে পারবো কি কি ঘাটতি আছে।

তিনি বলেন, দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কি করবো তার একটি লক্ষমাত্রা তৈরী করতে হবে।

আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বা কার্য বিধিমালার বাইরে আমরা যাবোনা। যেখানে যা প্রয়োজন তা পরিস্কারভাবে জানাবেন।

মন্ত্রী আরও বলেন, আপনারা- আমরা সবাইকে কাজ করতে হবে এবং সেটা টীমে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। যা জানানোর প্রয়োজন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

তিনি বলেন, মাহে রমজান আসতেছে। রমজানের শেষের দিকে ঈদ উল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না হতে পারে সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।

পরিচিতমূলক সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, প্রথম তিন মাসের একটা ওয়ার্ক প্লান তৈরি করতে হবে যে প্রথম তিন মাসে আমরা এ কাজগুলো করব। তিনি বলেন, আমরা মানুষকে যেন বলতে পারি যে তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক উপদেষ্টা বেশ কিছু সাজেশন দিয়ে গেছেন আমরা উনার পরামর্শগুলো আমলে নেব। তিনি আরও বলেন, ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে কোন জায়গায় বা কোন কোন সেক্টরে হতে পারে সেটি যেন আগেই আমরা সমাধান করতে পারি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে