, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিএনপির বিজয় ও হুমায়ুন কবিরের উপদেষ্টা পদপ্রাপ্তিতে ওসমানীনগরে আনন্দ উৎসব সিলেটে সৈয়দ সদাইশাহ মাজার মসজিদ এর ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে : মো. কাইছার আলম রমজানে সিলেটে মাংসের দাম নির্ধারণ, অতিরিক্ত নিলে কঠোর ব্যবস্থা সিলেটে গুলি করার নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের তথ্য না দেওয়ায় ডিসিকে শোকজ সুনামগঞ্জে আন্ত:ফসল চাষ করে সফল হচ্ছেন প্রান্তিক কৃষকরা কালনীর তীরে ধলের মেলা: ভাটির জনপদের প্রাণের উৎসব সিলেটের মুক্তাদিরের ঝুলিতে ৩ মন্ত্রণালয়, আরিফের হাতে ২টির দায়িত্ব সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী নিহত ​হাওর রক্ষায় স্বচ্ছতা চাই: সুনামগঞ্জে জোরালো প্রতিবাদ

সিলেটের মুক্তাদিরের ঝুলিতে ৩ মন্ত্রণালয়, আরিফের হাতে ২টির দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত মন্ত্রিসভায় সিলেট থেকে দুই পূর্ণমন্ত্রী স্থান পেয়েছেন। সিলেট-১ আসনের নবনির্বাচিত এমপি খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে সিলেট-৪ আসনের এমপি আরিফুল হক চৌধুরী সামলাবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা মন্ত্রী হিসেবে শপথ নেন। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মুক্তাদির রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তিন খাতের দায়িত্ব তার ওপর অর্পণ করাকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা আরিফুল হক চৌধুরীর হাতে শ্রম ও প্রবাসী কল্যাণের মতো জনসম্পৃক্ত দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াও সিলেটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়ভাবে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে এ নিয়োগের পেছনে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট থেকে দুই পূর্ণমন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ দেখা গেছে। তবে বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, দেশের অন্যান্য বিভাগের তুলনায় সিলেট এখনো কমসংখ্যক মন্ত্রী পেয়েছে এ বিষয়টি নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।

জনপ্রিয়

মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মুক্তাদিরের ঝুলিতে ৩ মন্ত্রণালয়, আরিফের হাতে ২টির দায়িত্ব

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে