, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন আপস করে মুক্তি চান না ইমরান খান এমসি কলেজে দারুল কিরাত স্থগিত, প্রশাসনের উদ্যোগে শুরু কোরআন প্রশিক্ষণ মন্ত্রীত্বের গৌরব নয়, মায়ের দোয়াই বড়: প্রথম রোজায় হৃদয়ছোঁয়া মুহূর্ত জানুয়ারিতে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন বৈরিতা নয়, ঐক্যই শক্তি: সিলেটে এসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অঙ্গীকার সিলেটে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক এমসি কলেজ ছাত্রাবাসে কোরআন প্রশিক্ষণ কোর্স ঘিরে বিতর্ক: শিবিরকে নিয়ে তালামীযের মিথ্যাচার শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ নাজেহাল সিলেটবাসী: সিন্ডিকেটের দাপটে রমজানের বাজার অস্থির

মন্ত্রীত্বের গৌরব নয়, মায়ের দোয়াই বড়: প্রথম রোজায় হৃদয়ছোঁয়া মুহূর্ত

রাষ্ট্রীয় শপথ, মন্ত্রণালয়ের দায়িত্ব, রাজনৈতিক সাফল্য সবকিছুর মাঝেও এক দৃশ্য ছাপিয়ে গেল সব আনুষ্ঠানিকতাকে। প্রথম রোজার দিনে মায়ের পা ছুঁয়ে সালাম করলেন নবনিযুক্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেই মুহূর্তে যেন স্পষ্ট হয়ে উঠল মন্ত্রীত্বের গৌরব নয়, মায়ের দোয়াই তাঁর কাছে সবচেয়ে বড় শক্তি।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। সিলেট-৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মানুষের আস্থা অর্জনের পর গত মঙ্গলবার মন্ত্রিসভায় ডাক পান। বিকেলে শপথ, পরদিনই অফিসে যোগদান সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছিলেন নতুন দায়িত্বে।

তবু বৃহস্পতিবার বিকেল তিনটায় বিমানযোগে সিলেটে ফিরে প্রথমেই ছুটে যান নিজের বাড়িতে। ঘরে প্রবেশ করেই রোজাদার মায়ের পা ছুঁয়ে সালাম করেন। আবেগে আপ্লুত মা সন্তানের মাথায় হাত রেখে দোয়া করেন। উপস্থিত স্বজনদের চোখেও তখন আনন্দ আর গর্বের অশ্রু।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধায় বড় হয়েছেন তিনি। আজ দেশের একজন মন্ত্রী হয়েও সেই বিনয় আর মূল্যবোধ অটুট রয়েছে এই দৃশ্য তারই প্রমাণ।

রাজনীতির কোলাহল আর ক্ষমতার আলোচনার বাইরে এ যেন এক অন্য গল্প একজন সন্তানের শিকড়ে ফিরে যাওয়ার গল্প। প্রথম রোজার দিনে সেই ঘরে ফেরা শুধু পারিবারিক আবেগ নয়, অনেকের কাছেই হয়ে উঠেছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

জনপ্রিয়

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

মন্ত্রীত্বের গৌরব নয়, মায়ের দোয়াই বড়: প্রথম রোজায় হৃদয়ছোঁয়া মুহূর্ত

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে