, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা সিলেটে রসমেলা-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুই লাখ চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন সিলেটের বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ মশামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে চাই: সিলেট সিটির নতুন প্রশাসক এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা সিলেট সিটি নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি, আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান ওয়াকিটকি-কুড়ালসহ দুই যুবক আটক: তদন্তে জড়িত থাকার প্রমাণ, এসআই কামরুল সাসপেন্ড

দুই লাখ চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে একটি মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

থানায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লিখিত অভিযোগ পেয়ে বুধবার (২৫ ফেরুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবণের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন কাজে বাধা দেয়। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সব শেষ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হাফিজুর রহমান ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়। গালিগালাজ করে ও হুমকি দেয়। প্রতিবাদ করলে কোথাও কোনো অভিযোগ বা মামলা করলে জীবন প্রাণনাশের ও মারধরের হুমকি দিয়ে চলে যায়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকায় গুলিশাখালী ফাজিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবন চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ঠিকাদার এসএম বদিউজ্জামান বলেন, দরপত্রের নিয়ম মেনে আমরা কাজ করছিলাম। হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল, দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেয়। আমাদের লোকজনকে হুমকি দিয়েছি।

অভিযোগের বিষয়ে হাফিজুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতির ছেলে ইস্রাফিলও আমাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে চেয়েছে, আমি নেইনি। স্বচ্ছভাবে কাজ হচ্ছে না। অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, প্রতিষ্ঠানের কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে। কাজ নিয়ে আমাদের অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা

দুই লাখ চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে