, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান ওয়াকিটকি-কুড়ালসহ দুই যুবক আটক: তদন্তে জড়িত থাকার প্রমাণ, এসআই কামরুল সাসপেন্ড খাল বাঁচলে কৃষি বাঁচবে: বিশ্বনাথে রাজার খাল পুনঃখনন উদ্বোধকালে এমপি লুনা ব্যাংক থেকে ফেরার পথে টার্গেট: সিলেটের হাউজিং এস্টেটে সিনেমা স্টাইলে ছিনতাই সিলেটে বিমানবন্দর সড়কে তল্লাশীকালে পুলিশের ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ আটক ২ সিলেটে চোরাকারবারির পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত সিলেটের হুমায়ুন কবির পেলেন তিনটি মন্ত্রণালয় নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদিরকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন হবিগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি

খাল বাঁচলে কৃষি বাঁচবে: বিশ্বনাথে রাজার খাল পুনঃখনন উদ্বোধকালে এমপি লুনা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। মঙ্গলবার (দুপুর ৩টা) উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী–এর সহধর্মিণী লুনা উদ্বোধনী বক্তব্যে বলেন, “দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই উদ্যোগ থেমে যায়। খাল-নদী ভরাট ও দখলে পানির প্রবাহ বন্ধ হয়ে কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, খাল খনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব হবে, অনাবাদি জমি চাষের আওতায় আসবে এবং কৃষকরা আবারও উৎপাদনে ফিরতে পারবেন।

ধানের শীষ প্রতীকে নির্বাচিত এ সংসদ সদস্য আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু উন্নয়ন প্রকল্প নয়, গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের একটি আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।”

জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান, উন্নয়নকে নিজেদের কাজ মনে করে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্বামীর রাজনৈতিক কর্মজীবনের প্রসঙ্গ টেনে লুনা বলেন, “আপনারা ইলিয়াস আলীকে ভোট দিয়ে উন্নয়নের সুফল পেয়েছিলেন। ইনশাআল্লাহ, এবারও ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথ ও ওসমানীনগরকে আধুনিক, সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তর করা হবে।”

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবী। বক্তব্য দেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

জনপ্রিয়

রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান

খাল বাঁচলে কৃষি বাঁচবে: বিশ্বনাথে রাজার খাল পুনঃখনন উদ্বোধকালে এমপি লুনা

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে