, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান ওয়াকিটকি-কুড়ালসহ দুই যুবক আটক: তদন্তে জড়িত থাকার প্রমাণ, এসআই কামরুল সাসপেন্ড খাল বাঁচলে কৃষি বাঁচবে: বিশ্বনাথে রাজার খাল পুনঃখনন উদ্বোধকালে এমপি লুনা ব্যাংক থেকে ফেরার পথে টার্গেট: সিলেটের হাউজিং এস্টেটে সিনেমা স্টাইলে ছিনতাই সিলেটে বিমানবন্দর সড়কে তল্লাশীকালে পুলিশের ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ আটক ২ সিলেটে চোরাকারবারির পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত সিলেটের হুমায়ুন কবির পেলেন তিনটি মন্ত্রণালয় নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদিরকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন হবিগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি

প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত সিলেটের হুমায়ুন কবির পেলেন তিনটি মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টাদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রতিমন্ত্রী মর্যাদায় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী পদমর্যাদার হুমায়ুন কবিরকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে— পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ডা. জাহেদ উর রহমান পেয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজি।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয়

রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান

প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত সিলেটের হুমায়ুন কবির পেলেন তিনটি মন্ত্রণালয়

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে