সিলেটের গোয়াইনঘাটে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌণে ৯টার দিকে এক কলেজছাত্রকে কুপোকাত করেছে ভারতীয় চোরাকারবারিদের চোরাই মহিষবোঝাই একটি পিকআপ। এতে জসিম উদ্দিন (১৮) নামের ওই ছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জসিম উদ্দিন ও তার দুই বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পিকআপটি তাদের ধাক্কা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন এবং তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরাকারবারিদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

গোয়াইনঘাট প্রতিনিধি 

















