, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান ওয়াকিটকি-কুড়ালসহ দুই যুবক আটক: তদন্তে জড়িত থাকার প্রমাণ, এসআই কামরুল সাসপেন্ড খাল বাঁচলে কৃষি বাঁচবে: বিশ্বনাথে রাজার খাল পুনঃখনন উদ্বোধকালে এমপি লুনা ব্যাংক থেকে ফেরার পথে টার্গেট: সিলেটের হাউজিং এস্টেটে সিনেমা স্টাইলে ছিনতাই সিলেটে বিমানবন্দর সড়কে তল্লাশীকালে পুলিশের ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ আটক ২ সিলেটে চোরাকারবারির পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত সিলেটের হুমায়ুন কবির পেলেন তিনটি মন্ত্রণালয় নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদিরকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন হবিগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি

সিলেটে বিমানবন্দর সড়কে তল্লাশীকালে পুলিশের ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ আটক ২

সিলেটে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (রাত দেড়টা) নগরের এয়ারপোর্ট বাইপাস রোডে অভিযান চালায় বাংলাদেশ পুলিশ-এর সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর এয়ারপোর্ট থানা। এসময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে গাড়ির ভেতর থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে হেফাজতে নেয় পুলিশ।

আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার লিটন মিয়া ও জুনায়েদ আহমদ।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেট কারটি তল্লাশি করে সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান

সিলেটে বিমানবন্দর সড়কে তল্লাশীকালে পুলিশের ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ আটক ২

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে