সিলেটের বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অভিযানে উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু সংলগ্ন এলাকা থেকে ২ হাজার ৭০০ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জিরা পরিবহনের অপরাধে দুটি ভ্যান জব্দ করে বিজিবি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অবৈধ জিরা ও ভ্যানগুলো জব্দ করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টহল দলের সদস্যরা শেওলা সেতু সংলগ্ন দুবাগ বাজার এলাকার দুবাগ মোড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুটি ভ্যান জব্দ করেন।
ভ্যানের ভেতরে তল্লাশি চালিয়ে ২৭০০ কেজি ভারতীয় জিরা জব্দ করে বিজিবি, যার বাজারমূল্য ৭০ লাখ ৫০ হাজার টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান বলেন, ভারতীয় অবৈধ জিরাসহ জব্দ করা দুটি ভ্যানের বিষয় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিয়ানীবাজার প্রতিনিধি 


















