, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা সিলেটে রসমেলা-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুই লাখ চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন সিলেটের বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ মশামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে চাই: সিলেট সিটির নতুন প্রশাসক এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা সিলেট সিটি নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি, আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান ওয়াকিটকি-কুড়ালসহ দুই যুবক আটক: তদন্তে জড়িত থাকার প্রমাণ, এসআই কামরুল সাসপেন্ড

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়্গাও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী ও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়্গাও এলাকার একটি মাঠে কয়েকজন যুবক মিলে ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেক ও আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উপস্থিতরা প্রথমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সামান্য একটি খেলাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে