, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা সিলেটে রসমেলা-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুই লাখ চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন সিলেটের বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ মশামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে চাই: সিলেট সিটির নতুন প্রশাসক এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা সিলেট সিটি নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি, আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান ওয়াকিটকি-কুড়ালসহ দুই যুবক আটক: তদন্তে জড়িত থাকার প্রমাণ, এসআই কামরুল সাসপেন্ড
পোড়া তেল ও অতিরিক্ত দাম

সিলেটে রসমেলা-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে পণ্যের মান ও মূল্য তদারিকতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ভোগ্যপণ্য প্রস্ততি ও বিক্রয়বকারী প্রতিষ্ঠান ফিজায় ভেজাল পণ্য ও রসমেলায় পণ্যের অতিরিক্ত দাম রাখার প্রমাণ পেয়েছে আদালত।

এসব অনয়মের কারণে এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া কিউ বিস্ট্রো নামে আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে নগরের সুবিদবাজার ও মিরাবাজারে পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়।জানা যায়, ফিজার সুবিদবাজার শাখায় অভিযানকালে পোড়া তেল দিয়ে ইফতার তৈরির প্রমাণ পায় সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, বুধবার সুবিদবাজার এলাকায় বিভিন্ন দোকান ও শো-রুমে অভিযান চালানো হয়। এসময় ফিজার সুবিদবাজার শাখায় অভিযান চালিয়ে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। সাথে সাথে ফিজার ওই শাখাটিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি জানান, অভিযানকালে সবাইকে মূল্য তালিকা প্রদর্শনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এসময় সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯ এর একদল সদস্য সহযোগীতা করে।এদিকে বিকেলে নগরের মিরাবাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে রসমেলা ফুড প্রোডক্টসের শো-রুমে পণ্যের অতিরিক্ত মূল্য রাখার প্রমাণ পায় আদালত। এসময় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল তালিকা প্রদর্শন না করায় কিউ বিস্ট্রোকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিনের নেতৃত্বে এ অভিেেনে র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

জনপ্রিয়

জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা

পোড়া তেল ও অতিরিক্ত দাম

সিলেটে রসমেলা-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে