, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের স্মার্টফোন চুরি, থানায় জিডি দক্ষিণ সুরমায় সীতারামী খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন এমপি মালিক  সিলেটে নিত্যপণ্যের দাম বাড়ালে অভিযোগ করুন: কল সেন্টার চালু, নগরে সতর্কবার্তা স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান শহীদ দিবস উদযাপন মৌলভীবাজারে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ সিলেটে পপুলার হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, মৃত ব্যক্তির দুই ডেথ সার্টিফিকেট ঘিরে বিতর্ক মৌলভীবাজারে বোনের বাড়িতে ইফতারি পৌঁছে দিয়ে ফেরার পথে ভাইয়ের মর্মান্তিক মৃত্যু সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা ‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম?

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের স্মার্টফোন চুরি, থানায় জিডি

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সন্দীপ চক্রবর্ত্তী শুভ জাতীয় গণমাধ্যম এখন টেলিভিশন-এর সিলেট ব্যুরোর রিপোর্টার।

তিনি জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিট থেকে ১০টার মধ্যে পেশাগত দায়িত্ব পালনকালে তার ব্যবহৃত স্মার্টফোনটি চুরি হয়। এ সময় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি চলছিল। অনুষ্ঠানস্থলে দায়িত্ব পালনকালে অসাবধানতার সুযোগ নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি তার ফোনটি নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পরপরই তিনি কোতোয়ালী মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

সন্দীপ চক্রবর্ত্তী শুভ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। ফোনটিতে গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ নম্বর ছিল।”

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক মহলে এ ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে