, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা ‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম? বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান : সিলেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব-এর স্মরণসভা অনুষ্ঠিত বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা সংরক্ষিত নারী আসনে সিলেটে আলোচনায় ফাহিমা কুমকুম প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী জৈন্তাপুরে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার: যেন দেখার কেউ নেই গোলাপগঞ্জে মুঘল আমলের ‘দেওয়ান পুল’ রেখে পাশেই হবে নতুন কালভার্ট

মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচছা জানান।

এসময় সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাসহ পরিচালকবৃন্দ ও চেম্বারের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, এই সৌজন্য শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি নারী উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির যৌথ লক্ষ্যকে সামনে রেখে পারস্পরিক সম্মান ও সহযোগিতার একটি প্রতীকী প্রকাশ।

তারা বলেন, সিলেট উইমেন চেম্বার সবসময় নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর সেই পথচলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একসাথে এগিয়ে গেলে সম্ভাবনার দুয়ার আরও প্রসারিত হবে এই প্রত্যাশা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে