, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা ‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম? বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান : সিলেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব-এর স্মরণসভা অনুষ্ঠিত বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা সংরক্ষিত নারী আসনে সিলেটে আলোচনায় ফাহিমা কুমকুম প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী জৈন্তাপুরে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার: যেন দেখার কেউ নেই গোলাপগঞ্জে মুঘল আমলের ‘দেওয়ান পুল’ রেখে পাশেই হবে নতুন কালভার্ট

‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম?

রমজান এলেই সিলেটে আবারও সামনে আসে বহু পুরনো এক রেওয়াজ মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো, যা স্থানীয় ভাষায় পরিচিত ‘ফুড়ির বাড়ি ইফতারি’ নামে। শত বছরের ঐতিহ্য বহন করা এ প্রথা আজও টিকে আছে স্বমহিমায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর রূপ ও অর্থ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক এটি কি ভালোবাসার বহিঃপ্রকাশ, নাকি সামাজিক চাপ ও জুলুম?

প্রবীণদের মতে, রমজান মাসে জামাই বাড়িতে ইফতার পাঠানো সিলেটের চিরায়ত সংস্কৃতির অংশ। নতুন জামাই হলে প্রথম রোজায় পিঠা-পায়েস, ফলমূল ও ঘরে তৈরি নানা আইটেম নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় দফায় বড় পরিসরে মিষ্টান্ন, পোলাও, চপ-বেগুনি ও ফলমূল সাজিয়ে খাঞ্চা পাঠানো হয়। শেষ রমজানে ঈদের কাপড়সহ হালকা ইফতার নিয়ে আত্মীয়তার সম্পর্ক আরও দৃঢ় করার রেওয়াজ রয়েছে।

কিন্তু বাস্তবতা বলছে, অনেক ক্ষেত্রে এ প্রথা আর স্বতঃস্ফূর্ত নেই। সামাজিক মর্যাদা রক্ষার নামে অনেক মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারকে ধার-দেনা করে ইফতার পাঠাতে হয়। কেউ গরু-ছাগল বিক্রি করেন, কেউ সুদে টাকা আনেন শুধু ‘সম্মান রক্ষা’র জন্য। স্থানীয় কয়েকজনের ভাষ্য, ইফতার না পাঠালে বা আয়োজন ছোট হলে মেয়েকে শ্বশুরবাড়িতে কটূক্তি শুনতে হয় এমন অভিযোগও রয়েছে।

তরুণ প্রজন্মের একাংশ এ প্রথাকে যেওতুক সংস্কৃতির সম্প্রসারিত রূপ হিসেবে দেখছেন। তাদের মতে, সংযমের মাসে প্রদর্শনীর প্রতিযোগিতা রমজানের চেতনার পরিপন্থী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফুড়ির বাড়ি ইফতারি’ নিয়ে সমালোচনা বাড়ছে।

অন্যদিকে সমাজের প্রবীণ ও কিছু সামাজিক ব্যক্তিত্ব বলছেন, এটি মূলত ছিল বিত্তশালী বাবার মেয়ের প্রতি ভালোবাসার প্রকাশ। তবে এখন এটি বাধ্যবাধকতায় রূপ নিয়েছে। তাদের মতে, ইফতার দেওয়া বা না দেওয়া সম্পূর্ণভাবে পরিবারের সামর্থ্য ও ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া উচিত।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন উঠেছে। কয়েকজন আলেমের মতে, ইসলামে এমন কোনো বাধ্যতামূলক বিধান নেই। সংযমের মাসে কারও ওপর ইফতারের আয়োজন চাপিয়ে দেওয়া অনুচিত।

সব মিলিয়ে, ‘ফুড়ির বাড়ি ইফতারি’ এখন সিলেট সমাজে দ্বৈত চিত্রের প্রতীক একদিকে ঐতিহ্যের আবেগ, অন্যদিকে সামাজিক চাপের বাস্তবতা। প্রশ্ন রয়ে যায়, এ প্রথা কি মানবিক রূপে টিকে থাকবে, নাকি সময়ের সঙ্গে বদলে যাবে?

জনপ্রিয়

সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম?

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে