, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা ‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম? বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান : সিলেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব-এর স্মরণসভা অনুষ্ঠিত বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা সংরক্ষিত নারী আসনে সিলেটে আলোচনায় ফাহিমা কুমকুম প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী জৈন্তাপুরে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার: যেন দেখার কেউ নেই গোলাপগঞ্জে মুঘল আমলের ‘দেওয়ান পুল’ রেখে পাশেই হবে নতুন কালভার্ট

বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান : সিলেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর অঙ্গীকার

রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি জোরদার করে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গত চার থেকে পাঁচ মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন, রপ্তানি ঝুড়ি (এক্সপোর্ট বাসকেট) সম্প্রসারণ এবং নতুন পণ্যে বৈচিত্র্য আনা এখন সময়ের বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য পূরণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি।

পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে মূল্য বৃদ্ধি নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।

নিজের নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি ছিল তাঁর প্রধান প্রতিশ্রুতি। কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সিলেটে দেশীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে কিছু বিশেষ নীতিগত সহায়তা প্রয়োজন এ বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে।

আগামী পাঁচ বছরে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পরিকল্পিত উদ্যোগ ও আন্তরিক প্রয়াস নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, মন্ত্রী হওয়ার পর শুক্রবার সকালে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন সিলেট-১ আসনের এই সংসদ সদস্য।

জনপ্রিয়

সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান : সিলেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর অঙ্গীকার

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে