, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা ‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম? বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান : সিলেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব-এর স্মরণসভা অনুষ্ঠিত বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা সংরক্ষিত নারী আসনে সিলেটে আলোচনায় ফাহিমা কুমকুম প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী জৈন্তাপুরে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার: যেন দেখার কেউ নেই গোলাপগঞ্জে মুঘল আমলের ‘দেওয়ান পুল’ রেখে পাশেই হবে নতুন কালভার্ট

বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব-এর স্মরণসভা অনুষ্ঠিত

সিলেট বিবেক এর সভাপতি, বিশিষ্ট সামাজিক সংগঠক ও বিসিআইসির সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় চিত্তরঞ্জন দেবের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক নন্দলাল শর্মা।

সাংস্কৃতিক সংগঠক ও শিল্পী প্রদীপ কুমার দে’র সঞ্চালনায় সভার স্বাগত বক্তব্য রাখেন সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. দেবরাজ চৌধুরী। এছাড়াও স্মরণসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক চঞ্চল রায় শুভ।

সভায় গত ৯ ফেব্রুয়ারি পরলোকগমনকারী বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেবকে স্মরণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল , অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, লেখক ও সাহিত্যিক জোতির্ময় সিংহ মজুমদার চন্দন, ব্যাংকার শ্রী সমরেন্দ্র লাল দেব, তপোধীর দত্ত চৌধুরী এবং প্র‍য়াত বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেবের সহধর্মিনী নমিতা দেব।

এসময় সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক নন্দলাল শর্মা বলেন, প্রয়াত চিত্তরঞ্জন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বর্নিল জীবনে তুখোড় মেধার অধিকারী হয়েও বরেণ্য এই মুক্তিযোদ্ধা ব্যক্তিজীবনে সবসময় সহজ সরল ও সাদামাটা জীবন যাপন করেন। সভাপতি আরো বলেন, উনার জীবনে সত্যের সাথে কখনো আপস করেননি তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া চিতরঞ্জন দেব দেশ ও সমাজের জন্য কাজ করে গেছেন অকাতরে। এসময় অন্যান্য অতিথিরা ও বীর মুক্তিযোদ্ধার প্রয়ানে সমবেদনা জ্ঞাপন করে বলেন, চিত্তরঞ্জন দেব সমাজের একটা আলো, যে আলোর কোনো মৃত্যু। সমাজে শুদ্ধাচার, ইতিবাচকতা ও আলোকিত জীবনের এক আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বক্তারা বলেন, হাজারো বাধা বিপত্তি স্বত্তেও সততা আর নিষ্ঠায় কখনো আপস করেননি এই বীর মুক্তিযোদ্ধা।

সভায় বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রয়াত মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেবের স্মরণে শ্রদ্ধাঞ্জলি পাঠ, শোকবার্তা ও সমবেদনা পত্র তুলে দেওয়া হয়। এসময় সিলেট বিবেকের পক্ষ থেকে শোকবার্তা তুলে দেওয়া হয় প্রয়াত মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেবের পরিবারের কাছে। এছাড়াও প্রয়াতের পরিবারের কাছে একে একে শ্রদ্ধাঞ্জলী পাঠ ও সমবেদনা পত্র তুলে দেন যথাক্রমে শ্রী চৈতন্য গবেষণা কেন্দ্র, উমেশ চন্দ্র নির্মলা বালা ছাত্রাবাস। সভায় অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন,অধ্যাপক সর্বানী অর্জুন, মহালয়া উদযাপন পরিষদের সভাপতি জি.ডি.রুমু, উমেশ চন্দ্র নির্মলা বালা ছাত্রাবাসের সহ সভাপতি প্রফেসর অরুন চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শখার সংগঠক চন্দন দাশ, কন্যা চয়নিকা দেব, চন্দ্রিকা দেব এবং পুত্র চিন্ময় দেব চয়ন। সভার শুরুতে বৈদিক স্তোত্র পাঠ, সমবেত জপ ধ্যান ও শোক সংগীত পরিচালনা করেন প্রদীপ কুমার দে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গত ৯ ফেব্রুয়ারী ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ২ কন্যা এবং ২ জামাতা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জনপ্রিয়

সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব-এর স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে