, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের স্মার্টফোন চুরি, থানায় জিডি দক্ষিণ সুরমায় সীতারামী খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন এমপি মালিক  সিলেটে নিত্যপণ্যের দাম বাড়ালে অভিযোগ করুন: কল সেন্টার চালু, নগরে সতর্কবার্তা স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান শহীদ দিবস উদযাপন মৌলভীবাজারে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ সিলেটে পপুলার হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, মৃত ব্যক্তির দুই ডেথ সার্টিফিকেট ঘিরে বিতর্ক মৌলভীবাজারে বোনের বাড়িতে ইফতারি পৌঁছে দিয়ে ফেরার পথে ভাইয়ের মর্মান্তিক মৃত্যু সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান মন্ত্রী আরিফুল হককে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফুলেল শুভেচ্ছা ‘ফুড়ির বাড়ি ইফতারি’ : ঐতিহ্য না সামাজিক জুলুম?

সিলেটে পপুলার হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, মৃত ব্যক্তির দুই ডেথ সার্টিফিকেট ঘিরে বিতর্ক

সিলেট নগরের সোবাহানীঘাট এলাকায় অবস্থিত পপুলার হাসপাতাল-এ ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন এক রোগীর স্বজনরা। একই সঙ্গে মৃত ব্যক্তির নামে দুইটি পৃথক ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত ব্যক্তির নাম জুলহাস মিয়া (৫৫)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার দোয়ারা সুখনা ইউনিয়নর কাঁটালবাড়ী গ্রামের বাসিন্দা।

স্বজনদের অভিযোগ, জুলহাস মিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসায় গাফিলতি করা হয়। গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি মারা যান বলে পরিবারের দাবি। তবে হাসপাতাল থেকে দেওয়া একটি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর তারিখ ১৮ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। এছাড়া পৃথক দুইটি সনদপত্র দেওয়ায় সন্দেহ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনরা।

জনপ্রিয়

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের স্মার্টফোন চুরি, থানায় জিডি

সিলেটে পপুলার হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, মৃত ব্যক্তির দুই ডেথ সার্টিফিকেট ঘিরে বিতর্ক

প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে