, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন সিলেটের হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সিলেটের কৃতিসন্তান হুমায়ুন কবির।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর মিডিয়া সেল।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন— হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

এদিকে, নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন সিলেটের হুমায়ুন কবির

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে