, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী কল্যাণ মন্ত্রীর শপথের ডাক পেলেন আরিফুল হক চৌধুরী

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নতুন সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন।

আরিফকে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র শাহাবুদ্দিন শিহাব। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে শপথ নেবেন তিনি।

উল্লেখ্য, আরিফুল হক বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সদস্য। এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে তিনি ছাত্রদলের রাজনীতি করতেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং এমসি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর শপথের ডাক পেলেন আরিফুল হক
বিমানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যিনি
তবে বিগত চারদলীয় জোট সরকারের আমলে সিলেট-১ আসনের তৎকালীন সংসদ সদস্য এবং তখনকার বিএনপি-দলীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে মূলত তার রাজনৈতিক উত্থান ঘটে। ২০০৩ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। সেই সঙ্গে তিনি তখন সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। সে সময়টাতে প্রয়াত অর্থমন্ত্রীর সাইফুর রহমানের সিলেটকেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ড আরিফুল হকই দেখভাল করতেন। তাকে তখন অনেকে ‘ছায়া অর্থমন্ত্রী’ হিসেবেও মনে করতেন।

আরিফুল ২০১৩ সালে আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হারিয়ে প্রথমবার মেয়র হন। ২০১৮ সালে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেন। একমাত্র সিলেটে বিএনপি থেকে আরিফুল হক মেয়র নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৩ সালে বিএনপি সিটি নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি প্রার্থী হননি।

জনপ্রিয়

প্রবাসী কল্যাণ মন্ত্রীর শপথের ডাক পেলেন আরিফুল হক চৌধুরী

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে